জাতীয়

বিশ্বে তৃতীয় সর্বাধিক দূষিত শহর ঢাকা

  স্টাফ রিপোর্টার: ১০ নভেম্বর ২০২৫ , ১১:২২:৫৯ প্রিন্ট সংস্করণ

 রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিনদিন বেড়েই চলছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

একিউআই সূচক অনুযায়ী, ৫৭৭ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৩৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, আর ২২৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের কলকাতা

সূচক অনুযায়ী,

  • ৫০–১০০: মাঝারি,

  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,

  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর,

  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর,

  • ৩০১ এর বেশি: বিপজ্জনক।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলা। ভয়াবহ এই দূষণ শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

আরও খবর

Sponsered content