জাতীয়

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ১০:০৫:০০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আজ মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও খবর

Sponsered content