বিনোদন

ভাইরাল কনার বিয়ের ছবি, যা জানা গেল

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ১২:১৯:১০ প্রিন্ট সংস্করণ

একটি ছবি পোস্ট হতেই শোবিজে শুরু হলো সরগরম আলোচনা। কণ্ঠশিল্পী কনা হাতে রাঙা মেহেদির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি’। সঙ্গে কিছু ইমোজি। আর সেই একটুখানি ইঙ্গিতেই ভক্তদের প্রশ্ন, কনা কি সত্যিই বিয়ে করছেন?

হেমন্ত এলেই শোবিজে যেন বিয়ের আমেজ। গায়িকা পূজা, নির্মাতা মিজানুর রহমান আরিয়ানসহ অনেকে ইতিমধ্যে বিয়ের খবর জানিয়েছেন। তার মাঝেই কনার মেহেদির ছবি কৌতূহলকে আরও বাড়িয়েছে। কেউ লিখেছেন, ‘কনা কি তাহলে বিয়ে করছে?’ কেউ আবার ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

সব গুঞ্জনের শেষটা জানালেন কনা নিজেই। জানান, তিনি বিয়ে করছেন না। তার ভাষায়, ‘ছবিটি পোস্ট করার পর একের পর এক ফোন আসছে, কিন্তু এটি কোনো বিয়ের ছবি নয়।’

তাহলে ছবিটি কোথাকার? কনা জানান, এটি ‘মেহেন্দি’ নামের একটি নতুন গানের ভিডিও শুটিংয়ে তোলা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশ। এর সুর ও সংগীত করেছেন সানজয়। কাইনেটিক মিউজিকের এই ভিডিওতে কনার পাশাপাশি দেখা যাবে সুনেহরা তাসনিমসহ আরও কয়েকজনকে।

সব মিলিয়ে পরিষ্কার, মেহেদির রং জমলেও কনার জীবনে আপাতত রঙিন হচ্ছে গান-ভিডিওর গল্পে!

আরও খবর

Sponsered content