বিনোদন

মালদ্বীপে স্বামী আদনান আল রাজীবের সঙ্গে ছুটির আমেজে মেহজাবীন চৌধুরী

  বিনোদন প্রতিবেদক: ২৩ ডিসেম্বর ২০২৫ , ৭:২৪:২৮ প্রিন্ট সংস্করণ

মালদ্বীপে তারকাজুটি মেহজাবীন-রাজীব। ছবি: সংগৃহীত


বছরজুড়েই ভ্রমণের মুডে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ব্যস্ত কাজের সূচি থেকে খানিকটা বিরতি নিয়ে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে নীল জলরাশির দেশ মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপে কাটানো কিছু একান্ত ও মনোমুগ্ধকর মুহূর্তের ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন এই তারকা দম্পতি। কোথাও নীল দিগন্তের দিকে তাকিয়ে থাকা, আবার কোথাও মিষ্টি হাসিতে ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছেন মেহজাবীন।

শুধু সমুদ্রবিলাসেই সীমাবদ্ধ থাকেননি তারা। মালদ্বীপের রিসোর্ট এলাকায় সাইকেলিংয়েও মেতেছেন এই জুটি। চোখে রোদচশমা, ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা।

মেহজাবীনের শেয়ার করা ছবির অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে এই তারকা দম্পতির সুখী সময় কাটানোর দৃশ্যের প্রশংসা করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী, যার প্রতিফলন মিলছে তার ভ্রমণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে।

আরও খবর

Sponsered content