বিনোদন

উত্তর আমেরিকায় ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১২:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

উত্তর আমেরিকার একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র উৎসব বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস (Bengali Film Festival of Dallas – BFFD) আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত ডালাসের Angelika Film Center & Café-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টানা ৯ বছরের সফল যাত্রায় এই উৎসব বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে যাত্রা শুরু করা অলাভজনক এ উৎসব প্রতি বছর বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের মানসম্মত বাংলা চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শক, চলচ্চিত্রপ্রেমী এবং নির্মাতাদের একত্রিত করে আসছে।

উল্লেখ্য, গত ৯ বছরে শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবটি উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে।

এবার চলতি বছরের ৯ম আসরে প্রদর্শিত হবে নির্বাচিত ৪টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪টি স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।

৩১ জুলাই প্রদর্শিত হবে উৎসব (Feature) ও নিলীন (Short)। এর পরদিন ১ আগস্ট অনাবৃত (Feature) ও মনিহারা (Short)। আর এদিন রাতেই স্বার্থপর (Feature) ও আমার কমরেড (Short) প্রদর্শিত হবে এবং সবশেষে ২ আগস্ট প্রদর্শিত হবে কর্পূর (Feature) ও মিষ্টি বাতাসের ঘ্রাণ (Short)।

আয়োজকদের বিশ্বাস, এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রকে পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আরও খবর

Sponsered content