মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ: ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৬:১৫:২৫ প্রিন্ট সংস্করণ
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করতে সুনামগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনব্যাপী অনুষ্টিত এ মেলার উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক।
উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ ও কৃষির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন প্রযুক্তি ও কৃষি উপকরণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি সহজভাবে তুলে ধরার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কৃষির প্রতি আগ্রহ তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।





















