প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১১:৫৫:১৬ প্রিন্ট সংস্করণ
বর্ষার প্রথম আবহকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন এই পরিবেশনাটির শিরোনাম ‘মেঘ’, যা গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।
আষাঢ়ের প্রকৃতি, বৃষ্টির প্রতীক্ষা এবং নতুন শুরুর অনুভূতিকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে। এটি বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন হিসেবে তৈরি। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সুর ও সংগীতায়োজন করা হয়েছে।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। তাদের সৃজনশীল ভাবনায় গানটিতে বর্ষার অনবদ্য আবহ ফুটে উঠেছে।














