প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ৫:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ
ঈদ মানেই আনন্দ, নতুনত্ব আর প্রিয়জনদের সঙ্গে উদযাপন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো আয়োজন করেছে ২৩ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”। গত ৬ মে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ভিভোর নির্ধারিত স্মার্টফোন কিনলেই মিলছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
ক্যাম্পেইনের প্রথম ধাপেই ২ হাজার ৫০০-এর বেশি বিজয়ীর নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এতে ঈদ কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে জানিয়েছে ভিভো।
প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল পাওয়ার স্টেশন জিতেছেন তিনজন গ্রাহক। তারা হলেন টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। এর মধ্যে আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি কিনে লাকি ড্রয়ের জন্য নির্বাচিত হন।
দ্বিতীয় পুরস্কার হিসেবে ডিপ ফ্রিজ জিতেছেন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণের বাবুল হোসেন। তারা দুজনই ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন কিনেছিলেন।
এছাড়া কুমিল্লার তুষার ও পিরোজপুরের প্রলয় মৃধা মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন। তুষার ভিভো ভি৭০ এবং প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে পুরস্কার পান।
ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়া আরও রয়েছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা।
লাকি ড্র অফারটি ভিভোর ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো মডেলের জন্য প্রযোজ্য। বিশেষ করে ওয়াই৩১ডি কিনলে গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ, পাশাপাশি থাকছে লাকি ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ।
গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেলের ক্রেতারা পাচ্ছেন ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া মাইজিপি অ্যাপের মাধ্যমে থাকছে বিশেষ ডেটা অফার। এর মধ্যে রয়েছে ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট সুবিধা, যা নতুন স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত একাধিকবার ব্যবহার করা যাবে।
আগামী ২৮ মে পর্যন্ত চলবে ভিভোর এই ঈদুল আজহা ক্যাম্পেইন। প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন এবং আকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতেই এই আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তি অভিজ্ঞতা প্রদান করে। মানুষ ও ডিজিটাল বিশ্বের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
বর্তমানে শেনজেন, ডংগুয়ান, নানজিং, বেইজিং, হাংঝৌ, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও ও সান ডিয়াগোসহ বিশ্বের বিভিন্ন স্থানে ভিভোর ১০টি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি ও উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে।
চীনসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে বছরে প্রায় ২০ কোটি স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আছে। বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে ভিভোর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশ্বজুড়ে ৪০ কোটির বেশি ব্যবহারকারী ভিভো স্মার্টফোন ব্যবহার করছেন।




















