তথ্যপ্রযুক্তি

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনজুরুল আলমের যোগদান

  মাসুম বিল্লাহ , শেরপুর ১৬ অক্টোবর ২০২৫ , ৮:২৮:১১ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে মনজুরুল আলম যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি বিদায়ী ইউএনও মো. আশিক খানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ৩৫ তম বিসিএস কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দেন।

আরও খবর

Sponsered content