প্রচ্ছদ

মহাখালীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং 

  শিল্পী আক্তার ১৪ মার্চ ২০২৫ , ৫:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালী এলাকায়  ইফতার বাজারের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পরিদর্শনে বিভিন্ন অসংগতি (ইফতার খোলা অবস্থায় বিক্রি করা, খবরের কাগজ ও লেখাযুক্ত কাগজে খাবার সংরক্ষণ ও পরিবেশন, লেবেলবিহীন বোরহানি বিক্রয়, পোড়া তেলে ইফতার তৈরি, স্বাস্থ্যবিধি না মেনে ইফতার তৈরী ও বিক্রয় ইত্যাদি) পরিলক্ষিত করে কর্তৃপক্ষ।
পরে সংশোধনের নিমিত্ত র‍্যাপিং পেপার দিয়ে খোলা ইফতার সামগ্রী ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হয় এবং অন্যান্য করণীয় নির্দেশনা প্রদান করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিনষ্ট করে।
এসময় সচেতনতা বৃদ্ধি করতে হেড ক্যাপ, মাস্ক, গ্লোভস, লিফলেট ও পোস্টার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে বিতরণ করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীগণ ও ফুড সেফটি ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এর  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই

আরও খবর

Sponsered content