শিক্ষা ও শিক্ষাঙ্গন

মাধবপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি, মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন,একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচাল করতে তারা মরিয়া হয়ে উঠেছে। জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়।নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।কেউ নির্বাচন রুখতে পারবেনা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি সংস্কার সব কিছু নিহিত আছে। তিনি আরো বলেন,৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।১৫ বছর হবিগঞ্জ জেলা বিএনপি দায়িত্ব নিয়ে বিএনপিকে সংঘটিত করেছি।বিএনপি এখন শক্তিশালী সংগঠন।দলের সংকটে নেতাকর্মীদের পাশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি।১৯৯১ সালে বিএনপি দেশ পরিচালনায় আসার পর মাধবপুর চুনারুঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।যা এখনো বিদ্যমান। বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী এমপি আমাদের মত উন্নয়ন করতে পারেনি। উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সেক্রেটারি হামিদুর রহমান হামদু,পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, প্রমূখ।

আরও খবর

Sponsered content