অপরাধ

মাধবপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৫ , ৭:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি বাইজিদ মিয়াকে ৭২ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি বাইজিদ মিয়া (২২), তিনি জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের সাহাবুদ্দিন ছেলে। গত ৭ ডিসেম্বর রাতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
##

আরও খবর

Sponsered content