অপরাধ

বাঘারপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  বাঘারপাড়া প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ১:২০:৪৬ প্রিন্ট সংস্করণ


যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজার আড়ৎপট্টি এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ শাওন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার  সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বাজারের আড়ৎপট্টির অটো রাইসমিলের উত্তর পাশ এলাকায় অভিযান চালায় খাজুরা পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই পিন্টু কুমারের নেতৃত্বে এএসআই রাশেদ ও এএসআই মিজানুরসহ অন্য সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে শাওন হোসেন পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। পরে প্রাচীর টপকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার শাওন হোসেন উপজেলার তেলিধন্যপোড়া গ্রামের মোহাম্মদ আলী ও আলেয়া খাতুনের ছেলে। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content