প্রচ্ছদ

মাধবপুরে সেনা ও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মাদক কারবারি

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৩:৫০:১১ প্রিন্ট সংস্করণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযান স্থানীয় প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা এবং এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি ভাঙ্গারি দোকানে অভিযান চালায়। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মোস্তফা মিয়া (৩০), পিতা: আ. রসিদ, গ্রাম: রসুলপুর, উপজেলা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া

বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫), উভয়ের পিতা: মৃত গিয়াসউদ্দিন, গ্রাম: জোয়ালভাঙ্গা, ইউনিয়ন: আন্দিউড়া, উপজেলা: মাধবপুর

ওসি মো. সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ২১০ পিস ইয়াবাসহ শাফিয়া খাতুন (৩১) নামে এক নারীকে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাইটিলা গ্রামের বাসিন্দা ও মামুন মিয়ার স্ত্রী।

মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, “আটক নারী মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই বিজয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ ও সেনাবাহিনীর এমন যৌথ অভিযান এলাকায় মাদকবিরোধী তৎপরতায় নতুন মাত্রা যুক্ত করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content