মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে বিশেষ অভিযানে ভারতীয় ১১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৩ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে’র বেজুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ মোহাম্মদ আলী (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার কবিলপুর গ্রামের মসকুদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩০),।
আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।