প্রচ্ছদ

মান্দায় রাস্তা থেকে তুলে এনে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৪:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জাহাঙ্গীর আলম বাবলু নামে এক অসহায় ব্যক্তিকে রাস্তা থেকে তুলে এনে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত জাহাঙ্গীর আলম বাবলু কালিগ্রাম উত্তরপাড়ার আবুল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী চারমাথার মোড় এলাকায়। এ ঘটনায় প্রতিকার চেয়ে আজ বুধবার আইনের আশ্রয় নিয়েছেন ভূক্তভোগী পরিবারের লোকজন।
আহতের ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার সকালে দোডাঙ্গী চারমাথার মোড় এলাকায় সবজি ক্ষেতে লাল শাক তুলতে গেছিলেন তার বাবা। লাল শাক তুলে এনে সেগুলো দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করতে যাওয়ার কথা ছিলো। কিন্তু সবজি ক্ষেতে যাওয়ার পর তার বাবা দেখেন যে প্রতিপক্ষের লোকজন তাদের কবলাকৃত জমি জবর দখল করে পানি সেচ দিয়ে হালচাষ করছেন। এসময় প্রতিপক্ষের লোকজনকে নিষেধ করা সত্ত্বেও তারা কর্নপাত না করায়,বাধ্য হয়ে তিনি ওই জমির মূল মালিক ছোটমুল্লুক গ্রামের নূর নবীর স্ত্রী সোনাভান (বাবার ফুফা শাশুড়ি) কে ডাকতে যাওয়ার পথে দোডাঙ্গী চারমাথার মোড়ের দক্ষিণ পার্শ্বের এলাকার রাস্তা থেকে হত্যার উদ্দেশ্যে তুলে (গমের জমিতে) এনে লোহার রড,সাবল এবং অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষের সাদেকুল,আইজুল,রহিদুল,খালেদ (সোনাভানের ভাতিজা) গং । এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমতস্থায় নিজেদের আত্মরক্ষার্থে নিজ বাড়িতে অগ্নিকান্ডের নাটক সাজায় প্রতিপক্ষের লোকজন। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। অপরদিকে,সরেজমিন গিয়ে প্রতিপক্ষের লোকজনকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content