মেহেরপুর প্রতিনিধি : ২২ জানুয়ারি ২০২৬ , ১০:০২:১৪ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি তৌফিক এলাহীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের কমিউনিটি সেন্টার এলাকা থেকে শুরু হয়ে এ কর্মসূচি পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত পরিচালিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে ছাত্রদল নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।”
তারা আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা উচ্ছ্বাস মাহবুব, ছাত্রনেতা নবাব, ছাত্রনেতা আলবাবসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।




















