ধর্ম

রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুনবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে।

আহতরা হলেন—মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮), তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন মুক্তারুল ও সুলতানাসহ মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয় রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরশেদুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content