রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ১২ জুন ২০২৫ , ১০:৩২:৩৭প্রিন্ট
সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার(১১জুন)দুপুরে উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (রাণীশংকৈল) রাণীশংকৈল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, রুয়েটের মেকানিকাল বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক, সিভিল ডিপার্টমেন্টের সিনিয়র প্রভাষক ড.আবু সাঈদ সুুুজন,নেকমরদ সরকারি কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যক্ষ হাসান আলী নবাব, অ্যাড.কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও দৈনিক কালবেলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, এখন টিভির শিক্ষা বিষয়ক প্রতিবেদক ফরহাদ বিন নূর, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পাবলিক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ে কর্মরত সাবেক শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, স্থানীয় সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে প্রায় ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আসহাব আসিফ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেরাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শাহরিয়ার রাসেল, সুবহান আলী হৃদয় ও কুয়েটের ছাত্র মিনহাজুল হামিদ মাহি। বক্তারা তাদের বক্তব্যে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দেন। এইসাথে তারা শিক্ষার্থীদের সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।