প্রচ্ছদ

রায়পুরে যুবদলের নবগঠিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১২:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম টিটু,লক্ষ্মীপুর প্রতিনিধি:স দ্য ঘোষিত রায়পুর উপজেলা ও পৌর যুবদলের কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল সক্রিয়ভাবে গুজব ছড়াচ্ছে। ফেসবুকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপির একাংশের নেতৃত্বে এসব গুজব চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নবগঠিত কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানায়,  ১লা মার্চ (শনিবার) কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক উপজেলায় আকবর হোসেন আরমানকে আহ্বায়ক, সুজন পাটোয়ারীকে সদস্য সচিব ও আকবর হোসেন সম্রাটকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ও পৌর যুবদলে নুরে হেলাল মামুনকে আহ্বায়ক, জিহাদ আহম্মেদ জাকিরকে সদস্য সচিব ও নবী উল্যা রুবেলকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে লক্ষ্মীপুর জেলা যুবদল।

নবগঠিত কমিটিতে স্থান পাওয়া কয়েকজন নেতাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নেতা-কর্মীরা।

তারা আরও বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখুন, আমরা সবাই দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।

আকবর হোসেন আরমান বলেন, আমি রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।
এদিকে পৌর যুবদল আহ্বায়ক নুরে হেলাল মামুন বলেন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।

১লা মার্চ (শনিবার) বিকেলে রায়পুর উপজেলা ও পৌর যুবদলের কমিটির কাগজ হাতে পেয়ে কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে একটি আনন্দ মিছিল করে নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।

ওই মিছিলের জবাবে সন্ধ্যার পরে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহারিয়ার আহম্মেদ ফয়সাল, ছাত্রদল আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আব্দুল্লাহ্ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, পৌর শ্রমিকদল নেতা রাসেল সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হীরন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপ্লব ও নেতৃত্বে একটি ষড়যন্ত্রকারী চক্র যুবদলের নবগঠিত কমিটির বিরুদ্ধাচারণ করে একটি মিছিল করে।
যাতে রীতিমতো জনমনে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানায় রায়পুর উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।

তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রায়পুর উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আকবর হোসেন আরমান বলেন, আমি ছাত্র জীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ছাত্র দলের রায়পুর উপজেলা কমিটির সভাপতি ছিলাম। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এখন আমাদের দলের একটি স্বার্থান্বেষী চক্র আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়।

পৌর যুবদলের আহ্বায়ক নুরে হেলাল মামুন বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ইতোমধ্যে আমাকে লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটিতে সদস্য রাখা হয়েছিল। বর্তমানে আমাকে আহ্বায়ক করে রায়পুর পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হলে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক।

 

আরও খবর

Sponsered content