প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৬:০২ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল করিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারজানা বেগম, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সুরুতজ্জামান।
দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















