মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৮ মে ২০২৬ , ১১:২৩:০৭ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় তাজিম (৭) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজিম ওই গ্রামের এরশাদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তাজিম। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে স্বজনরা তাজিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।




















