সারাদেশ

শ্রীপুরে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৬:২৯:১৪ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়–এ শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর–এর ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র–এর পরিচালক মো. হুসাইন শওকত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলি আহম্মেদ, সদস্য সচিব ও মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. তানভীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ।

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৩৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও খবর

Sponsered content