প্রচ্ছদ

সারাদেশে এক দিনে গ্রেফতার ১৬৬৫

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২২:৪৬ প্রিন্ট সংস্করণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য অপরাধের ঘটনায় ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, বুধবার বিকেল থেকে বৃস্পতিবার বিকেল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫৬৬ জন ‘অপারেশন ডেভিল হান্ট’ থেকে এবং অন্য মামলার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৯৯ জন।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ উদ্ধার করেছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি ছোরা এবং একটি রামদা।

ডেভিল হান্টের অর্থ হচ্ছে ‘শয়তান শিকার’, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পরিচালিত এক বিশেষ অভিযান। ৮ ফেব্রুয়ারি রাত থেকে দেশজুড়ে শুরু হওয়া এই অভিযানে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

আরও খবর

Sponsered content