খেলাধুলা

স্পেন জাতীয় ফুটবল দলকে ‘লা রোজা’ বলা হয় কেন?

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৫:৩৯:১১ প্রিন্ট সংস্করণ

বিশ্বের ফুটবল দলগুলোর মধ্যে অন্যতম স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে রেকর্ড চতুর্থবার উয়েফা ইউরোপিয়ান (ইউরো) শিরোপা জয়ী এই স্পেন।স্পেনের এ জাতীয় ফুটবল দল ‘লা রোজা’ নামে পরিচিত। স্প্যানিশ ভাষায় ‘লা রোজা’র অর্থ ‘লাল’, যা দলের ঐতিহ্যবাহী লাল জার্সির পরিচায়ক।

এই নামের ইতিহাস শুরু ১৯২০ সালের অ্যান্টওয়ার্প অলিম্পিকে। ওই আসরে প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় স্পেন। লাল জার্সি ও সাদা প্যান্ট পরে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ায় ইতালীয় সংবাদমাধ্যম দলটিকে ‘ফুরিয়া রোজা’ বা ‘লাল উন্মাদনা’ নামে আখ্যা দেয়।

তবে ১৯৩৬ সালের স্প্যানিশ গৃহযুদ্ধ এবং জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলে রাজনৈতিক কারণে ‘লাল’ রঙকে বামপন্থীদের প্রতীক হিসেবে দেখা হতো। ফলে জাতীয় দলের জার্সির রঙ পরিবর্তন করে নীল করা হয়। প্রায় এক দশক পর, ১৯৪৭ সালে স্পেন আবারও ঐতিহ্যবাহী লাল জার্সিতে ফিরে আসে।

আরও খবর

Sponsered content