খেলাধুলা

টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৬ , ৫:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

টানা পাঁচবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি ও সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন। আজ শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংস্থাটির সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফে থেকে বিদায় নেন কাজী সালাহউদ্দিন। তার আগে দীর্ঘ ১৬ বছর বাফুফের শীর্ষ পদে ছিলেন তিনি। েআর ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদে রয়েছেন তিনি।

কাজী সালাহউদ্দিনের প্রতি বাফুফের সমর্থন ছিল না। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি সাফ সভাপতির প্রেসিডেন্ট প্রার্থী হন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল, আজ থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল। এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে করা হয়েছে।

আরও খবর

Sponsered content