জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৬:০০:৫৩ প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১১৩ শিশুর। এ ছাড়া ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ৭৩০ শিশু মারা গেছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ শিশু। আর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫ জনে।

এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক লাখ ৭ হাজার ৬৫৪ শিশু। এর মধ্যে ১ লাখ তিন হাজার ৪৬৭ শিশু হাসপাতাল ছেড়েছে।

 

আরও খবর

Sponsered content