সারাদেশ

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৪:০২ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৩টি থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাগপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারে ফজলুল হক (৫০), ঘাটাইলে আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়ীতে হৃদয় আহমেদ (২৮), কালিহাতীতে শামীম (৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের জুয়েল (২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া (৫০), গোপালপুরের মিনহাজ মিয়া (৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি (৪৫) ও তারিফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়-ভীতি প্রর্দশন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পায়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content