প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ১:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। গতকাল রোববার রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে আইপিইউ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
চার দিনের সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে আইপিইউর সেক্রেটারি জেনারেলের।





















