মাদারীপুর প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৫ , ৪:৫২:২৯ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান এসএসসি ও সম্মেলন পরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও এর প্রতিকার সহ একাধিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইব্রাহিম সবুজ/এমআই














