প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ১১:৫০:৫৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর পৌর শাখার ৫নং ওয়ার্ড কমিটির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের পূর্বপাড়া মহল্লার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদুর রহমান নাদিম ও সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, সহ-সভাপতি হারুন অর রশিদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সার্চ কমিটির আহ্বায়ক সাইদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার সম্পাদক আসলাম হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক টুটুল বিশ্বাস, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পবন কুমার শীল ষষ্ঠী, সদস্য সচিব উজ্জল কুমার দাসসহ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।




















