মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪০:৩৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এলাকা থেকে ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এলাকায় মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ০৬ টার দিকে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়।
এসময় একটি ব্যাগ থেকে ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া (২৭),।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলমগীর মিয়া (২৭) জব্দকৃত আলামত ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।
র্যাব-৯, এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।