শিক্ষা ও শিক্ষাঙ্গন

রাণীশংকৈলে আমগাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩২:২২ প্রিন্ট সংস্করণ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের লক্ষীপুর কুমুরিয়া গ্রামে মঙ্গল চন্দ্র রায় (৬১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের সবরাম বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মঙ্গল চন্দ্র রায় পার্শ্ববর্তী বাবুরিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না পৌঁছালে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। পরে স্থানীয়রা লক্ষীপুর কুমুরিয়া গ্রামের একটি আম বাগানে গাছের ডালে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মঙ্গল চন্দ্র রায় কিছুদিন ধরে ঋণের ভার ও অর্থ সংকটে মানসিকভাবে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আরও খবর

Sponsered content