আন্তর্জাতিক

ইউক্রেনের পাশে দাঁড়ানোর এটাই গুরুত্বপূর্ণ সময়, বলছে ইউরোপীয় মিত্ররা

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৮:৩২:১২ প্রিন্ট সংস্করণ

ইউক্রেনকে সহায়তা জোরদার করা এবং রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর এখনই “গুরুত্বপূর্ণ মুহূর্ত” বলে মন্তব্য করেছেন ইউরোপীয় নেতারা।

সোমবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গত সপ্তাহে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের খসড়া করা সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় নেতারা জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা পেতে এখনো আরও কাজ বাকি আছে। যুক্তরাষ্ট্র দ্রুত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

লন্ডন থেকে ব্রাসেলসে গিয়ে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। তিনি জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করবে ইউক্রেন।

গত সপ্তাহে ফ্লোরিডায় মার্কিন আলোচক দলের সঙ্গে তিন দিন ধরে বৈঠক করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তারা মার্কিন-সমর্থিত শান্তি প্রস্তাবে কিছু পরিবর্তন চান, কারণ প্রস্তাবটি রাশিয়ার পক্ষে বেশি সুবিধাজনক বলে মনে করেন অনেকে।

সোমবার লন্ডনে বৈঠকের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘নভেম্বরের যে প্রথম খসড়া ছিল, তার “স্পষ্ট ইউক্রেনবিরোধী অংশগুলো বাদ দেওয়া হয়েছে”।

তবে তিনি স্বীকার করেন, ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো মতভেদ আছে এবং এ নিয়ে কোনো সমঝোতা “এখনও হয়নি”।

আরও খবর

Sponsered content