প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১:০৫:১৩ প্রিন্ট সংস্করণ
জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সরাসরি জিজ্ঞেস করা হয়, ইরান আবারও জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে কি না। জবাবে তিনি বলেন, ইরান এখন থেকে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেবে।
এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ওপর ইরানের আগের বিধিনিষেধ তুলে নেওয়া হবে কি না এবং তারা এখন দেশটিতে প্রবেশ করতে পারবেন কি না জানতে চাইলে পেজেশকিয়ান একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, পরিদর্শকেরা যদি ইরানে এসে পরিদর্শন করতে চান, তাহলে এ বিষয়ে চলমান আলোচনার মাধ্যমে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।
পেজেশকিয়ান বলেন, ‘তারা যদি আসতে চান এবং পরিদর্শন করতে চান, তাহলে আলোচনার মধ্যে আমরা এই নির্দিষ্ট বিষয় নিয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’
আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।





















