রাজনীতি

মায়ের কাছে যাওয়ার আগে সংবর্ধনায় বক্তব্য, দেশে ফিরেই ব্যস্ত তারেক রহমান

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নম্বর বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক এলাকা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজ বাসভবনে ফিরে যাবেন। এদিন আর কোনো কর্মসূচিতে অংশ নেবেন না তিনি।

আরও খবর

Sponsered content