বিনোদন

তিন বছর পর আবারও রাফীর পরিচালনায় শবনম বুবলী

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১:০০:৪৮ প্রিন্ট সংস্করণ

রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমার শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। আর গতকাল মঙ্গলবার এতে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এই সিনেমার মধ্যদিয়ে প্রায় তিন বছর পর আবারও রাফীর পরিচালনায় কাজ করছেন এই চিত্রনায়িকা। এর আগে, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা।

নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

জানা গেছে, নারীকেন্দ্রিক গল্প হলেও সিনেমাতে একটি শক্তিশালী পুরুষ চরিত্রও থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে। খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা।

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

আরও খবর

Sponsered content