বিনোদন

বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আহবায়ক কমিটি গঠন

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৫ , ১০:৪৬:১১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিরামপুর উপজেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সমর্থনে সামসুদ্দিন মন্ডল আবুলকে আহবায়ক এবং মোস্তাক হোসেন মাস্টারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মকছেদ আলী মঙ্গলিয়া। বক্তব্য রাখেন জেলা কমান্ডের সদস্য সচিব ছিদ্দিকুল হক বাচ্চু, উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহবায়ক ইছাহাক আলী, সদস্য শফিকুল ইসলাম, নিয়ামুল হক, রিয়াদ আলী ও তাহের উদ্দিন আহমেদ।

আরও খবর

Sponsered content