বিনোদন

এক সিনেমার সম্মানী দিয়েই পাকিস্তানে বাড়ি কিনেছিলেন শবনম

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১২:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

দেশভাগের আগের বছর তার জন্ম। স্কুলজীবন জীবন শেষ হতে না হতেই হয়ে যান রূপালি পর্দার অভিনেত্রী। তারপর বাংলা ও উর্দু সিনেমার প্রথম সারির তারকা বনে যান। গত শতকের ষাটের দশকের শুরুর দিক থেকে টানা অভিনয় করেছেন নব্বইয়ের দশকের শেষ অব্দি। দর্শকনন্দিত বহু সিনেমার সেই অভিনেত্রী শবনমের জন্মদিন আজ ১৭ আগস্ট। যাকে দর্শকরা মনে রেখেছেন ‘আম্মাজান’ হিসেবে। আজ তিনি জীবনের ৮০ বছর পূর্ণ করলেন।

ঢাকায় সিনেমার বাইরে শবনম পাকিস্তানেও দারুণ জনপ্রিয় ছিলেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরের বছর উর্দু সিনেমা ‘চান্দা’তে অভিনয় করে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি পান এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে শবনম জানান, ১৯৭০ সালে তিনি ঢাকা থেকে লাহোরে শিফট করেন। এরপর থেকে পাকিস্তানের সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন।

পাকিস্তানে প্রথম সিনেমার সম্মানী কত ছিল? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সম্মানী কত ছিল তার সঠিক হিসাবটা মনে নেই। তবে এটুকু মনে আছে, ওই সম্মানী দিয়ে আমি ছোটখাটো একটা বাড়ি কিনেছিলাম। দুই বেডরুমের বাড়ি, করাচিতে। মা-বাবা ও ছেলে রনি তখন ঢাকায় ছিল। বাড়ি কেনার পর ছেলে এবং মা-বাবাকেও নিয়ে গেলাম।’

এ সময় ঢাকার সিনেমার সম্মানী নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, ‘“হারানো দিন” ছবিতে অভিনয়ের জন্য তখন ১ হাজার ২০০ টাকা পেয়েছিলাম। ওই টাকা মাকে দিয়েছিলাম। “এ দেশ তোমার আমার” আর “রাজধানীর বুকে” ছবির জন্য কিছুই পাইনি।’

আরও খবর

Sponsered content