অপরাধ

হাকিমপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় এক আসামি গ্রেপ্তার

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৮ জানুয়ারি ২০২৬ , ৭:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ

হাকিমপুর থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
হাকিমপুর থানার মামলা নং ০৯, তারিখ ১৭/১২/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)/৩০ এর আসামি মোঃ মমিনুর রহমান (৪৫), পিতা- মৃত কাশেম, সাং- হরেকৃষ্টপুর (কোচপাড়া), থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, গতকাল বুধবার আনুমানিক রাত ১১টার দিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুর শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content