সারাদেশ

সিলেট বিভাগের ১৯ আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  নাহিম মিয়া , স্টাফ রিপোর্টার, সিলেট ২১ জানুয়ারি ২০২৬ , ১:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ২৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট বিভাগীয় চার জেলার রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।

সিলেট জেলা
সিলেট জেলায় মোট ১১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন—
সিলেট-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসন থেকে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।
সিলেট-৩ আসন থেকে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ এবং এনসিপির নুরুল হুদা জুনেদ।
সিলেট-৪ আসন থেকে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মো. রাশেল উল আলম।
সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।
সিলেট-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ জেলায় বিভিন্ন আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন—
সুনামগঞ্জ-১ থেকে খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোয়াইব আহমদ এবং খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন।
সুনামগঞ্জ-৩ থেকে জামায়াতে ইসলামীর ইয়াসীন খান।
সুনামগঞ্জ-৪ থেকে খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক ও এলডিপির মো. মাহফুজুর রহমান খালেদ।
সুনামগঞ্জ-৫ থেকে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী।

হবিগঞ্জ জেলা
হবিগঞ্জে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন—
হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী,
হবিগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের নোমান বিন সাদিক,
হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান,
হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন।

মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলায় চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন—
মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের লোকমান আহমদ,
মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং
মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব।

আরও খবর

Sponsered content