মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩০:০৯ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ এবং নাকোল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নীলের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাব ও শ্রীপুর চৌগাছী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় শ্রীপুর চৌগাছী স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের **বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, বিআইডব্লিউটিএ-এর এজিও মো. মহিবুর রহমান জনি, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।




















