আইন-আদালত

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩১:৪৯ প্রিন্ট সংস্করণ

ঢাকার গুলশানের একটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

‎আজ রোববার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মোক্তাদির এই জামিন আদেশ দিয়েছেন।

‎‎বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, ‘আসামি আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধীতা করি। আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দিয়েছেন।’

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভূক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক ম্যাসেঞ্জারে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন।

এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেয়। সেখানে নিয়ে তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় গত বছরের ১ অগাস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর চার্জশিট দাখিল করেন।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন পান তোফায়েল আহমেদ রায়হান।রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।

আরও খবর

Sponsered content