প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৯:১৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম হালিশহরের ভাড়া বাসায় বিষ্ফোরনে আগুনের ঘটনায় একই পরিবারের৯ জন দগ্ধের মধ্যে শাওন (১৬) নামে আরও একজনেক মৃত্যু হয়েছে।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাঘমারা গ্রামের মটরপার্স ব্যাবসায়ী দগ্ধ শাখাওয়াত হোসেনের ছেলে শাওন।
সে জাতীয় বার্ণ ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এ ঘটনায় এর আগে সোমবার বার্ণ ইউনিটে আনার পথে নিহত শাওনের মা নুর জাহান আক্তার রানী মারা যান ।
উল্লেখ, এ ঘটনায় বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন তাদের সকলের অবস্থাই আশংকাজনক।




















