সারাদেশ

গাজীপুরে মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর ১ মার্চ ২০২৬ , ১২:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব মুন্নু টেক্সটাইল মিলস্ ইউনিয়ন অফিস-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৫৫নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল-এর সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দল-এর সদস্য শুক্কুর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শফিক, সহ-সভাপতি মাইন উদ্দিন পলাশ, সহ-সভাপতি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম ও মোঃ সুমন, সহ-সম্পাদক জাহাঙ্গীর, মোঃ মোরশেদ ও মোঃ নাসির, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, প্রচার সম্পাদক কামাল হোসেন মানিক, সমাজকল্যাণ সম্পাদক অলি আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল কিশোরসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যজীবী দলের ৪৭ বছরের সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস গৌরবোজ্জ্বল। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলের আদর্শ বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দলের সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

আরও খবর

Sponsered content