সারাদেশ

সাঁথিয়ায় দিন মজুরকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ১১:১৫:১৬ প্রিন্ট সংস্করণ

পাবনার সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নে আফছার সরদার (৪৫) নামে এক দিন মজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর অফছার সরদার বাড়ীর পাশে চিৎকার করে। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত দেখতে পায়। এলাকাবাসী আফছার সরদারকে মুমূর্ষ অবস্থায়উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । পুলিশ হাসপাতাল থেকে দিন মজুরের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করে।

দীর্ঘ দিন ধরে দলীয় রাজনীতি নিয়ে ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে একাধিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

তারা আরও জানান, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেকোনও মুহূর্তে লুটপাটের আশংকা রয়েছে।

নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা দাঁড়িপাল্লা প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।’

আফছারের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ সরল সে কাজ ছারা কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’

প্রতিবেশী আ. করিম বলেন, ‘আফছার সুন্দর মনের মানুষ ছিলো। এলাকায় কারো সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।’

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আ. লতিফ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content