সারাদেশ

নওগাঁর কৃতি সন্তান আফরোজা আক্তার সাতক্ষীরার জেলা প্রশাসক নিযুক্ত

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ৯ নভেম্বর ২০২৫ , ৭:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের কৃতি সন্তান আফরোজা আক্তার (স্নিগ্ধা) সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন দক্ষ ও কর্মদক্ষ কর্মকর্তা।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানা যায়।

আফরোজা আক্তার নওগাঁর পত্নীতলার নজিপুর মাদ্রাসাপাড়া এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তিনি প্রশাসনিক দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য সহকর্মীদের মধ্যে পরিচিত।

নিজ জেলার সন্তানকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখতে পেয়ে স্থানীয়রা গর্ব প্রকাশ করেছেন। তাঁদের মতে, “আফরোজা আক্তারের নিয়োগ নজিপুরবাসীর জন্য গৌরবের বিষয়। তিনি সততা ও যোগ্যতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

আরও খবর

Sponsered content