অপরাধ

রংপুরে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযানে আপত্তিকর আলামত জব্দ, ১৩ জন আটক

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৬ এপ্রিল ২০২৬ , ১২:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ


রংপুর নগরীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪ নারীসহ ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে গোপনে অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ধরনের কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content