জাতীয়

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তৃতীয় সভা

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১:১১:১১ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় দেশের সড়ক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক মনিটরিং এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও খবর

Sponsered content