প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৪২:২৫ প্রিন্ট সংস্করণ
ভারতের নাগাল্যান্ডে ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু হয়েছে। ভেজাল মদপানে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার দুই দিনে রাজ্যটির মককচুং জেলায় প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে টুয়েনসাং জেলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত দুই সপ্তাহে ভেজাল মদপানে নাগাল্যান্ডে অনেক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার মককচুং জেলার ম্যাংকোলেম্বা উপজেলায় চারজন নিহত ও চারজন আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে একই দিন ফরেনসিক প্রতিবেদনে দেখা যায়, ওই মদে অ্যালকোহলের সঙ্গে মিথানলও মিশ্রিত ছিল। এটি
শনিবার পুলিশ জানায়, ম্যাংকোলেম্বা উপজেলায় চারজন ও মককচুং থানা-২ এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল শুক্রবার জেলায় আরও দুজনের মৃত্যু হলে সংখ্যাটি আটজনে দাঁড়ায়।
এসব ঘটনার পর নাগাল্যান্ড পুলিশ অভিযান শুরু করেছে। অভিযানে প্রচুর ভেজাল মদ জব্দ ও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
নাগাল্যান্ড পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সন্দীপ এম ৃতামগাদে বলেন, ‘এই মৃত্যুগুলো কয়েক গত দুই সপ্তাহের বিভিন্ন সময়ে হয়েছে। প্রথম মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করেছে, যা এখনো চলমান আছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।





















